মুম্বাই, ১১ নভেম্বর || বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু হয়েছে—এমন ভুয়া খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি অভিনেতা।
তবে দ্রুতই সেই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা বলে খারিজ করেছেন ধর্মেন্দ্রর পরিবার। অভিনেতার স্ত্রী ও বলিউড তারকা হেমা মালিনী এবং পুত্র সানি দেওল গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা জানান, ধর্মেন্দ্র সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর প্রচারে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
অভিনেতার অনুরাগীদের উদ্দেশে পরিবারের অনুরোধ, “এই ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না এবং দায়িত্বশীলভাবে সামাজিক মাধ্যম ব্যবহার করুন।”
