জাতীয় অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতায় সেরার মুকুট অর্শিয়ার মাথায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর || অপরাজিতভাবেই জাতীয় অনূর্ধ্ব-১৫ দাবা প্রতিযোগিতায় ভারতসেরা হল ত্রিপুরার আন্তর্জাতিক মাস্টার অর্শিয়া দাস। শেষ রাউন্ডেও জয় ছিনিয়ে নেয় অর্শিয়া, মোট ১১ রাউন্ডে সাড়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়নশিপের খেতাব নিশ্চিত করে। এই অসাধারণ সাফল্যের জন্য ট্রফির সঙ্গে ৯০ হাজার টাকার প্রাইজমানি অর্জন করেছে সে।
একই সঙ্গে এই জয়ের সুবাদে অর্শিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়া চ্যাম্পিয়নশিপ ও কমনওয়েলথ প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। ত্রিপুরার এই কৃতী দাবাড়ুর সাফল্যে গর্বিত রাজ্য ক্রীড়ামহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*