তপশীলি জাতির উন্নয়নে জোর — দপ্তরের পর্যালোচনা বৈঠকে কঠোর নির্দেশ মন্ত্রী সুধাংশু দাসের

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || মঙ্গলবার আগরতলার গোর্খাবস্তিতে অবস্থিত তপশীলি জাতি কল্যাণ অধিদপ্তরের কনফারেন্স হলে দপ্তরের সচিব, অধিকর্তা সহ রাজ্য ও জেলা স্তরের সকল দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তপশীলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস।
সভায় তপশীলি জাতিভুক্ত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান এবং দপ্তরের চলমান ও গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী সুধাংশু দাস আধিকারিকদের নির্দেশ দেন, গ্রহণ করা প্রতিটি পরিকল্পনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তিনি জানান, তপশীলি জাতির মানুষের শিক্ষাগত ও আর্থিক উন্নয়ন সরকারি অগ্রাধিকার, এবং এই দিশায় আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৈঠকে উপস্থিত আধিকারিকরাও মাঠস্তরের বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*