সিপাহিজলা জেলায় বৃহৎমাত্রায় গাঁজা ধ্বংস অভিযান, নষ্ট করা হলো প্রায় ১২ লাখ গাছ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে জোরদার পদক্ষেপ হিসেবে সিপাহিজলা জেলায় পরিচালিত হলো এক বৃহৎমাত্রার অভিযানের। মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে ধ্বংস করা হয়েছে প্রায় ১২ লাখ আধাপাকা গাঁজা গাছ, যার বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।
রাজ্য পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে যৌথভাবে অংশ নেয় জেলা পুলিশ, ১ম, ৭ম, ১১তম ও ১৪তম ব্যাটেলিয়ন টিএসআর, মহিলা টিএসআর, সিআরপিএফ, জেলা প্রশাসন ও বনদপ্তর। পুরো অভিযানের নেতৃত্ব দেন সিপাহিজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা।
অভিযানের লক্ষ্যভুক্ত এলাকা ছিল সুতারমুড়া, টোকতুমাদুম, চিত্ত রামবাড়ি, উক্যামুড়া, তুলামুড়া কামালনগর এবং ঘটিগর—যেগুলো বিশ্রামগঞ্জ, বিশালগড়, কলমচৌড়া, সোনামুড়া এবং মেলাছড়া থানার অন্তর্ভুক্ত।
বৃহৎ পরিসরের এই অভিযান রাজ্যে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের কঠোর অবস্থানকে আরও একবার স্পষ্ট করে তুলেছে। কর্মকর্তাদের দাবি, এ ধরনের লাগাতার অভিযান অবৈধ মাদক চাষ ও পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*