আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর || উত্তর ত্রিপুরা আবারও জাতীয় পর্যায়ে উজ্জ্বল করল রাজ্যের মুখ। জল সংরক্ষণে অসাধারণ উদ্যোগ ও আকাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য ‘জল সঞ্চয় জনভাগীদারি (JSJB)’ ক্যাম্পেইনে উত্তর-পূর্ব ও পার্বত্য অঞ্চলের সেরা জেলার খেতাব পেল উত্তর ত্রিপুরা জেলা।
১৮ই নভেম্বর নয়াদিল্লীর বিগ্যান ভবনে অনুষ্ঠিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ত্রিপুরা জেলার প্রতিনিধিদের হাতে সম্মাননা প্রদান করেন।
ফেব্রুয়ারি থেকে মে ২০২৫—এই চার মাসে জেলার উদ্যোগে নির্মিত হয়েছে ১১,০০০-রও বেশি জল সংরক্ষণ কাঠামো। এই নজিরবিহীন সাফল্যের জন্য পুরস্কার হিসেবে জেলা পেয়েছে ২ কোটি টাকা।
জল ব্যবস্থাপনায় এমন কার্যকর এবং জনসম্পৃক্ত উদ্যোগ দেশের অন্যান্য জেলার কাছেও অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা প্রশাসনের।
