কিয়োকোশিন ক্যারাটের জাতীয় আসরে ত্রিপুরার পাঁচ প্রতিযোগী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর || গত ২রা নভেম্বর রাজধানীর বিবেকানন্দ ব্যায়ামাগারে অনুষ্ঠিত হয় রাজ্যভিত্তিক কিয়োকোশিন ক্যারাটে প্রতিযোগিতা। মোট ৬০ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া শেষে পাঁচ জনকে নির্বাচিত করা হয়েছে আগামী জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরার প্রতিনিধিত্ব করার জন্য।
সোমবার বিবেকানন্দ ব্যায়ামাগারে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা কিয়োকোশিন ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি অজয় কুমার চৌধুরী এবং সংগঠনের সম্পাদক তথা দলের কোচ-কাম-ম্যানেজার শ্রী রাকেশ সাহা নির্বাচিত খেলোয়াড়দের নাম ও আসন্ন প্রতিযোগিতার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এ বছর ২৯ ও ৩০শে নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ৩৮’তম ন্যাশনাল কিয়োকোশিন ক্যারাটে প্রতিযোগিতা। ত্রিপুরার পাঁচ প্রতিযোগী আগামী ২৮শে নভেম্বর কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানান সংগঠনের কর্তারা।
নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে— পৃথ্বীরাজ শীল, আকাশ চৌধুরী ও সাগর চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করবেন সিনিয়র গ্রুপে, রোহিত সাহা জুনিয়র গ্রুপে এবং রিকি সাহা অংশ নেবেন সাব-জুনিয়র গ্রুপে।
দলের কোচ-কাম-ম্যানেজার হিসেবে দলের সঙ্গে থাকবেন রাকেশ সাহা। তিনি জানান, প্রতিযোগীরা যথেষ্ট প্রস্তুত এবং এবারের জাতীয় প্রতিযোগিতায় ত্রিপুরা ভালো ফল করবে বলেই তিনি আশাবাদী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*