আগরতলায় আধুনিক বাস্কেটবল কোর্ট ও জাতীয় স্কুল গেমসের দাবা প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর || রাজ্যের ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় নতুন সংযোজন হিসেবে বৃহস্পতিবার আগরতলার N.S.R.C.C. প্রাঙ্গণে নবনির্মিত বাস্কেটবল কোর্টের শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়। অত্যাধুনিক এই ক্রীড়া অবকাঠামো তরুণ-তরুণীদের প্রতিভা বিকাশ, শৃঙ্খলা চর্চা ও দলগত মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাস্কেটবলকে রাজ্যে আরও জনপ্রিয় করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার যোগ্য খেলোয়াড় সৃষ্টি করতে এই উদ্যোগ সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিন একই স্থানে ৬৯’তম জাতীয় স্কুল গেমস ২০২৫-এর অন্তর্গত অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ক্রীড়া মন্ত্রী। বুদ্ধিবৃত্তিক বিকাশ, ধৈর্য ও কৌশলচর্চার এই মঞ্চে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও সাফল্যের কামনা জানান।
নতুন অবকাঠামো ও জাতীয় স্তরের প্রতিযোগিতা আয়োজন—দুই মিলিয়ে রাজ্যের ক্রীড়া অগ্রযাত্রায় আজকের দিনটি স্মরণীয় হয়ে রইল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*