আত্মনির্ভরতার উপর রাজ্যব্যাপী তর্ক-বিতর্ক প্রতিযোগিতা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর || গেজেটেড অফিসার সংঘ, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে দুইদিনব্যাপী সারা রাজ্যস্তরের তর্ক-বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার মূল বিষয় ছিল আত্মনির্ভরতা।
শনিবার আগরতলার তুলসীবতী দ্বাদশ শ্রেণি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার একটি পর্ব। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আত্মনির্ভর ভারতের ধারণা, শিক্ষা ও সমাজে এর গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে যুক্তিপূর্ণ মতামত তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা গেজেটেড অফিসার সংঘের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্যসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে আত্মনির্ভরতার চেতনা গড়ে তোলা সময়ের দাবি, যা আগামী দিনে রাজ্য ও দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*