ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ ডিসেম্বর || ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক, ন্যাশনাল হেলথ মিশনের সরকারি মিশন অধিকর্তা ডক্টর নুপুর দেববর্মা, ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা।
সম্মেলনে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কর্মরত কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া, সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। এক্ষেত্রে ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কর্মরত কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সকলের সার্বিক সহযোগিতায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা দ্রুত এগিয়ে চলেছে এবং কর্মীদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সরকার আন্তরিক রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*