আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি || সমাজ সংস্কারক ও নারীশিক্ষার পথিকৃৎ সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের জন্মবার্ষিকী শনিবার যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন করল প্রদেশ কংগ্রেস। এ উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত নেতৃবৃন্দ সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলের সমাজ সংস্কারমূলক অবদান, নারীশিক্ষা প্রসারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামের কথা স্মরণ করেন।
বক্তারা বলেন, সাবিত্রীবাই জ্যোতিরাও ফুলে ছিলেন নারীশিক্ষা ও সামাজিক সমতার অগ্রদূত। তাঁর আদর্শ আজও সমাজকে আলোকিত করে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
