নিলয় সামাজিক সংস্থার উদ্যোগে শীতবস্ত্র ও শিক্ষাসামগ্রী বিতরণ, খিচুড়ি ভোজের আয়োজন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জানুয়ারি || বছরের তৃতীয় দিনে নিলয় সামাজিক সংস্থার উদ্যোগে এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি মহিলাদের জন্য কাপড় এবং শিশুদের জন্য খাতা–কলম বিতরণ করা হয়। এদিন উপকারভোগীদের জন্য খিচুড়ি ভোজেরও ব্যবস্থা করা হয়।
কল্যাণী দেবেন্দ্র রোডে অবস্থিত নিলয় সামাজিক সংস্থার নিজস্ব কার্যালয়/বাড়িতে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিলয় সামাজিক সংস্থার ফাউন্ডার সীমা দাশগুপ্তা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই সংস্থার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা নিলয় সামাজিক সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংস্থার ভূয়সী প্রশংসা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*