ফের সড়ক দুর্ঘটনা, আহত দুই !

গোপাল সিং, খোয়াই, ০৫ জানুয়ারি || খোয়াইজুড়ে খোয়াই থানার উদ্যোগে পথ দূর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষে কাজ করে চললেও, দূর্ঘটনার হিড়িক হ্রাস করা যাচ্ছেনা। আজ ফের একটি সড়ক দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। চাম্পাহাওর দিক থেকে আসার সময় জাম্বুরা গোরক্ষনাথ মন্দির সংলগ্ন এলাকায় একটি বেপরুয়া গতির গাড়ির কারণে যাত্রীবাহী টমটম দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুই ব্যক্তি গুরুতরভাবে আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে দু’জনের চিকিৎসা চলছে।
আহতদের মধ্যে রয়েছেন সুপ্রিয় তাঁতী (১৮), পিতা রঞ্জিত গৌর এবং শঙ্কর তাঁতী (৪৫), পিতা মঙ্গল বাল্মিকী দাস। দু’জনেরই বাড়ি পশ্চিম সিঙ্গিছড়া এলাকায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*