বিদ্যুৎ ও সড়ক পরিকাঠামোয় জোর, প্রজ্ঞা ভবন থেকে ছয় ডিওএনইআর প্রকল্পের উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি || আগরতলা প্রজ্ঞা ভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ছয়টি ডিওএনইআর (DoNER) প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উন্নয়ন উত্তর-পূর্বাঞ্চল (DoNER) মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাও এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সৌর মাইক্রো গ্রিড প্রকল্পের উদ্বোধন করা হয়। একই সঙ্গে ১৩.৭৮ কিলোমিটার দীর্ঘ যতনবাড়ি–মন্দিরঘাট সড়ক এবং ৮ কিলোমিটার দীর্ঘ গন্ডাছড়া–নারিকেলকুঞ্জা সড়কের উদ্বোধন সম্পন্ন হয়।
এছাড়াও অনুষ্ঠানে ৮.৬৩ কিলোমিটার দীর্ঘ জম্পুই হিল–কাংরাই সড়ক, ৯ কিলোমিটার দীর্ঘ কোয়াইফুং–কারবুক সড়ক এবং আর.কে. নগরে একটি আধুনিক ভেটেরিনারি ক্লিনিক্যাল কমপ্লেক্স নির্মাণের শিলান্যাস করা হয়।
এই প্রকল্পগুলির মাধ্যমে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ, সড়ক ও পশুস্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে রাজ্যের সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগগুলি রাজ্য ও কেন্দ্রের সম্মিলিত অঙ্গীকারেরই প্রতিফলন বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্ট মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*