সরস্বতী আরাধনায় ভক্তিময় পরিবেশ অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখায়

সুব্রত দাস, গন্ডাছড়া, ২৩ জানুয়ারি || শুক্রবার দেবী সরস্বতীর আরাধনায় মুখর হয়ে ওঠে গোটা রাজ্যের সঙ্গে গন্ডাছড়া মহকুমার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। বাগদেবীর পূজাকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনজুড়ে দেখা যায় ভক্তি ও উৎসাহের আবহ। তেমনই এক মনোরম চিত্র ধরা পড়ে অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখায়।
এদিন সকাল থেকেই অ্যাবাকাসের ছাত্রছাত্রীরা ভক্তিভরে বিদ্যার দেবী সরস্বতীর পূজায় অংশগ্রহণ করে। ধূপ-ধুনো, পুষ্পার্ঘ্য ও প্রার্থনার মধ্য দিয়ে নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয় পূজা অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।
অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখার প্রশিক্ষক ইমন সাহা জানান, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। এই দিনটির জন্য শিক্ষার্থীরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। প্রতিবছরের মতো এবছরও ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
তিনি আরও জানান, গত দুই বছর ধরে অ্যাবাকাস জ্ঞান গন্ডাছড়া শাখার উদ্যোগে নিয়মিতভাবে সরস্বতী পূজার আয়োজন করা হচ্ছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিতে এই পূজা এক মিলন উৎসবে পরিণত হয়েছে, যা শিক্ষার পাশাপাশি সংস্কৃতি ও মূল্যবোধের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*