মাদকবিরোধী অভিযানে সাফল্য, ৫০০ ইয়াবাসহ গ্রেফতার শঙ্খদীপ রায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি || পূর্ব আগরতলা থানার পুলিশের তৎপরতায় মাদকবিরোধী অভিযানে সাফল্য মিলল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৫০০টি ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম শঙ্খদীপ রায়। তাঁর বাড়ি আগরতলার ধলেশ্বর রোড ৮ নম্বর এলাকায়। শুক্রবার রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশির সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ব্যক্তি মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*