মেঘালয় থেকে আসা থার গাড়ি থেকে ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার তিন

গোপাল সিং, খোয়াই, ০৭ ফেব্রুয়ারি || গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে ৪১ মাইল নাকা এলাকায় (মেঘালয় দিক থেকে আসার পথে) একটি নম্বরবিহীন থার গাড়ি আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার/হেরোইন ও নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় সাবান কেসের ভিতরে লুকানো অবস্থায় মোট ৭টি প্যাকেট ব্রাউন সুগার/হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৮০.৮৮ গ্রাম। পাশাপাশি ৫ বোতল ভিনকফ-টিকে (Vincof-TK) কফ সিরাপও বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (NDPS Act) অনুযায়ী মামলা রুজু করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানান, মাদক পাচারের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*