গোপাল সিং, খোয়াই, ১১ ফেব্রুয়ারী || ১২ই ফেব্রুয়ারী বাংলাদেশের নির্বাচন। আর এই নির্বাচনকে নজরে রেখে খোয়াই জেলার বাংলাদেশ সীমান্তে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খোয়াই জেলা পুলিশ ও বিএসএফ।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার থেকেই খোয়াই-বাংলাদেশ বর্ডার এলাকায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। খোয়াই পুলিশ ও বিএসএফ যৌথভাবে সীমান্ত এলাকায় টহল দিচ্ছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।
নির্বাচনের সময় সীমান্ত এলাকায় পরিস্থিতি যাতে স্বাভাবিক ও শান্তিপূর্ণ থাকে, সেই লক্ষ্যেই এই কড়া পাহারা বলে প্রশাসন সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার পাশাপাশি যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে প্রশাসনকে জানানোর অনুরোধ করা হয়েছে।
