‘চাল দেওয়ার হাডান নাই! দুই কেজি করে চাল দেন, চলে যাবো!’ — বনধে অটোচালকের ক্ষোভ, প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা ভাইরাল

গোপাল সিং, খোয়াই, ১২ ফেব্রুয়ারী || প্রাক্তন সিপিআই(এম) মন্ত্রী যখন পিকেটিং চলাকালীন এক অটো চালককে মাঝ রাস্তায় পথ আটকে ফিরে যেতে বাধ্য করলেন, তখন অটো চালকের একটাই বক্তব্য এখন সামাজিক মাধ্যমে ভাইরাল! — ‘চাল দেওয়ার হাডান (সামর্থ্য) নাই! আবার ইয়ে করবো….!’ দুই কেজি করে চাল দিয়ে দিন, চলে যাবো!’ এভাবেই বনধের প্রভাবে পেট ভুকা মানুষের এই দাবি কি কার্যত বনধের বিরোধিতা করা? প্রশ্ন জনগণের!
পাশাপাশি প্রাক্তন মন্ত্রীকে এদিন সাধারণ অটো চালকের দিকে তেড়ে আসতেও দেখা যায় এবং চূড়ান্ত ধমক দিয়ে ফেরত যেতে বাধ্য করেন ঐ অটো চালককে। তাও আবার পুলিশের সামনেই!
দেশব্যাপী ১২ ঘন্টার বনধকে এভাবেই কি প্রত্যক্ষান করছেন আম জনতা? প্রশ্ন জনগণের!

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*