গোপাল সিং, খোয়াই, ২২ ফেব্রুয়ারী || গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এ বছরও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খোয়াই মহকুমা প্রেসক্লাব-এর উদ্যোগে সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ-এ ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি, সম্পাদক, বরিষ্ঠ সাংবাদিকবৃন্দ, কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
আয়োজকদের পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানানো হয়। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যায় একই প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে স্থানীয় শিল্পীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন বলে জানানো হয়েছে।
