গোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী || আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। বাংলা হরফেই হবে ককবরক ভাষার প্রশ্ন। পরীক্ষা দিতে ককবরক ভাষা-ভাষীর শিক্ষার্থীদের। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থী ৩২ হাজার ৪ জন এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ২৬ হাজার ৪১১ জন। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও রয়েছে এবছর। পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের পারিশ্রমিক বাড়নোর বিষয়ে গঠন করা হবে কমিটি। বিস্তারিত তথ্য মিডিয়াকে অবহিত করলেন বোর্ড সভাপতি ড. ধনঞ্জয় গন চৌধুরী।
