ঋষ্যমুখ ব্লকের মতাই আরপিএমে উন্নয়নের নতুন দৃষ্টান্ত গড়ার উদ্যোগ

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৫ ফেব্রুয়ারী || এটি ডিএম সাউথের চেম্বার নয়; বরং সাউথ জেলার ঋষ্যমুখ ব্লকের মতাই আরপিএমের চেম্বার। সম্প্রতি বিষয়টি স্পষ্ট হওয়ায় প্রশাসনিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
মতাই আরপিএমের ইনচার্জ শ্রী দীপঙ্কর চৌধুরী এবং ঋষ্যমুখ ব্লকের বিডিও মুহাম্মদ নুরুজ্জামান ইসলাম-এর সার্বিক নেতৃত্বে সংশ্লিষ্ট পঞ্চায়েত/ভিসিকে একটি আদর্শ মডেল হিসেবে গড়ে তুলতে জোরদার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা, উন্নয়নমূলক প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পরিষেবা প্রাপ্তি সহজতর করার লক্ষ্যে নিরলস পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। স্থানীয় স্তরে পরিকল্পিত কর্মপদ্ধতি ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই পঞ্চায়েত/ভিসিকে জেলার একটি মডেল ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যেও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসনের ধারাবাহিকতায় ঋষ্যমুখ ব্লকের মতাই আরপিএম এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*