পুলিশ সপ্তাহ উদযাপনের শেষ দিন খোয়াইয়ে পুলিশের বাইক র‍্যালী

গোপাল সিং, খোয়াই, ২৭ ফেব্রুয়ারী || মহিলা ও শিশু নির্যাতন রুখতে, তাদের সুরক্ষা এবং সমাজের সকল অংশের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার এক বিশাল বাইক র‍্যালী অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস জানান, শুধু পুলিশ নয়, জনগণকেও সচেতন হতে হবে। প্রতিটি পরিবারে মহিলা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে পারলেই সমাজ পরিবর্তন হবে। কোথাও কোন নারী বা শিশু নির্যাতন, শিশু শ্রম বা বাল্য বিবাহ নজরে আসলেই পুলিশকে অবহিত করার আবেদন জানান খোয়াই জেলা পুলিশ সুপার রাণাদিত্য দাস। এদিন খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু, মহিলা থানার ওসি মিনা দেববর্মা, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*