বোধজংনগর–ওয়াখিনগরে বুথ কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক, জয়ের প্রত্যয়ে রতন লাল নাথ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ || ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (TTAADC) নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে ১৪-নং বোধজংনগর–ওয়াখিনগর কেন্দ্রের সকল বুথ কার্যকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।
বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় কর্মীদের করণীয়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বুথভিত্তিক প্রচার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, ১৪-নং আসন থেকে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে টিটিএডিসিতে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হবে। এই আত্মবিশ্বাস নিয়েই আমাদের এগিয়ে চলতে হবে।”
বৈঠকে উপস্থিত বুথ কার্যকর্তারাও দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে সর্বশক্তি নিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনকে সামনে রেখে এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*