লাউগাংয়ে বসছে ১৫২তম ঐতিহ্যবাহী বারুনী মেলা, চলছে জোরকদমে প্রস্তুতি

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ মার্চ || অন্যান্য বছরের ন্যায় এ বছরও দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী বারুনী মেলা। আগামী ২ রা চৈত্র, ১৭ মার্চ মঙ্গলবার লাউগাং এলাকার মুহুরী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হবে ১৫২তম পূর্ণস্থান ও ঐতিহ্যবাহী বারুনী মেলা।
এই মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১৪ মার্চ থেকে মেলাকে ঘিরে দোকানভিটি বণ্টনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মেলা কমিটির উদ্যোক্তারা। শুক্রবার মেলা উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির পক্ষ থেকে মেলার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
উদ্যোক্তারা জানান, আগামী মঙ্গলবার সকাল ৮টা থেকে ৮টা ৯ মিনিট পর্যন্ত পূর্ণস্থান সম্পন্ন হবে। এই সময় বহু ভক্ত ও দর্শনার্থী পুণ্যস্নান ও ধর্মীয় আচার পালনের জন্য এখানে সমবেত হন।
লাউগাং এলাকায় আয়োজিত এই ঐতিহ্যবাহী বারুনী মেলাকে কেন্দ্র করে প্রতি বছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। অনেকেই তাঁদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জলদান করার উদ্দেশ্যে এই মেলায় অংশগ্রহণ করেন।
মেলা প্রাঙ্গণে অবস্থিত মা গঙ্গার মন্দিরকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানও যথাযথভাবে পালিত হয়। সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে এখানে গঙ্গাপূজার আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্যরা।
এছাড়া মেলাকে সামনে রেখে শুক্রবার মেলা প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচিও পালন করা হয়। পাশাপাশি মেলা কমিটির উদ্যোগে স্থানীয় গরিব ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণের ব্যবস্থাও করা হয়েছে বলে জানানো হয়।
সবমিলিয়ে ঐতিহ্যবাহী এই বারুনী মেলাকে সফল করে তুলতে সকলের সহযোগিতায় দ্রুতগতিতে চলছে প্রস্তুতির কাজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*