আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ || সামান্য বৃষ্টিপাতের মধ্যেই আগরতলার চিল্ড্রেন পার্ক সংলগ্ন একটি গেট হঠাৎ ভেঙে পড়ে আতঙ্কের সৃষ্টি করে। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় হঠাৎ করেই গেটটি ভেঙে পড়ে। সেই সময় সেখানে কয়েকজন শিশু ও পথচারী উপস্থিত থাকলেও ভাগ্যক্রমে কেউ গুরুতরভাবে আহত হননি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের দাবি, এ ধরনের অবকাঠামোর নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় এমন ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
