গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ || আজই শাসক দল বিজেপি প্রার্থী তালিকা ঘোষনা করেছে। একই দিনে শরিক দল আইপিএফটি এবং পরবর্তী সময় কংগ্রেস দলের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয় মঙ্গলবার।
আইপিএফটি দলের জেনারেল সেক্রেটারি স্বপন দেববর্মা ১২- রামচন্দ্রঘাট কেন্দ্রের আইপিএফটি প্রার্থী। আজ একটি সুসজ্জিত রেলির মাধ্যমে তিনি নিজ মনোনয়ন দাখিল করেন রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক নির্মল কুমার ঝা’র নিকট। ২৫শে মার্চ কুলাই-চাম্পাহাওড় ও হালহালি-আশারামবাড়ী কেন্দ্রের মনোনয়ন দাখিল হবে বলে জানান স্বপন দেববর্মা। সাথে ছিলেন আইপিএফটি দলের প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ দলীয় কর্মী-সমর্থকরা।
এরপর কংগ্রেস দলের পক্ষ থেকেও টিটিএএডিসি নির্বাচনে ২টি কেন্দ্রের প্রার্থী মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন রিটার্নিং অফিসারের নিকট। ১২-রামচন্দ্রঘাট কেন্দ্রের অমলেন দেববর্মা এবং ৯-হালহালি-আশারামবাড়ি কেন্দ্রের প্রার্থী প্রনব দেববর্মা মনোনয়ন দাখিল করেন।
