কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তিপ্রা মথা পার্টির প্রার্থী তালিকা সামাজিক মাধ্যমে আচমকাই প্রকাশ করলেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা

গোপাল সিং, খোয়াই, ২৪ মার্চ || টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, তারই মাঝে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সামাজিক মাধ্যমে তিপ্রামথা দলের প্রার্থী তালিকা প্রকাশ করলেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। আচমকা এই তালিকা প্রকাশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে চাঞ্চল্য।
প্রকাশিত তালিকায় মোট ২৮টি আসনের জন্য প্রার্থীদের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দামছড়া জম্পুই আসনে ভবরঞ্জন রিয়াং, কাঞ্চনপুর-দস্তা আসনে উমাশঙ্কর রিয়াং, মনু-ছইলেঙ্গটা আসনে হলিউড চাকমা, ছামনু আসনে হংস কুমার ত্রিপুরা, গঙ্গানগর আসনে ক্ষেত্রজয় রিয়াং, কুলাই-চাম্পাহওড় আসনে রাজেশ্বর দেববর্মা প্রমুখের নাম রয়েছে।
এছাড়াও রামচন্দ্রঘাট আসনে জেমস দেববর্মা, সিমনা-তুকমাকরি আসনে রবীন্দ্র দেববর্মা, মান্দাই-পলিনপুর আসনে জিতেন দেববর্মা, জিরানিয়া আসনে জগদীশ দেববর্মা, টাকারজলা আসনে সুরজ দেববর্মা, আমতলী-গোলাঘাটি আসনে বুধ দেববর্মা সহ একাধিক প্রার্থীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে এই তালিকা দলীয়ভাবে চূড়ান্ত কিনা, নাকি এটি প্রাথমিক খসড়া—তা নিয়ে এখনো স্পষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি তিপ্রামথা নেতৃত্বের পক্ষ থেকে। আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এভাবে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*