তিপ্রা মহিলা সংগঠনের নেত্রী মেরী দেববর্মার বিজেপিতে যোগদান, মুখ্যমন্ত্রীর হাত ধরে দলে স্বাগত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ || ত্রিপুরার রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হলো তিপ্রা মথা দলের মহিলা সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মেরী দেববর্মার বিজেপিতে যোগদানের ঘটনাকে কেন্দ্র করে। আগরতলায় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন তিনি।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। মেরী দেববর্মার সঙ্গে একই দিনে বিজেপিতে যোগ দেন সুরমা ব্লকের সাধারণ সম্পাদক বীরজিৎ দেববর্মা, সহ-সভাপতি সঞ্জু দেববর্মা এবং রিংকু দেববর্মা।
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “প্রদেশ কার্যালয়ে আজ তিপ্রা মথার মহিলা সংগঠনের সাধারণ সম্পাদিকা মেরী দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ বিজেপিতে যোগদান করেছেন। তাদের আন্তরিকভাবে দলে স্বাগত জানাই।”
রাজনৈতিক মহলের মতে, এ ধরনের যোগদান আসন্ন নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিজেপি শিবিরে নতুন শক্তি সঞ্চার হওয়ার পাশাপাশি তিপ্রা মথার সংগঠনেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*