এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রচার গাড়ির উদ্বোধন, উন্নয়ন বার্তা পৌঁছাবে প্রত্যন্ত এলাকায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ এপ্রিল || টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে বুধবার সদর বিজেপি প্রদেশ কার্যালয়ের সামনে থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে প্রচার গাড়ির উদ্বোধন (ফ্ল্যাগ অফ) করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায় সহ দলের সহ-সভানেত্রী পাপিয়া দত্ত।
এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, বিজেপি প্রদেশ কার্যালয় প্রাঙ্গণ থেকে টিটিএএডিসি নির্বাচন উপলক্ষে এই প্রচার গাড়ির শুভ সূচনা করা হয়েছে। তিনি জানান, আসন্ন নির্বাচনে এই প্রচার অভিযান জনজাতি অধ্যুষিত এলাকার প্রতিটি প্রান্তে পৌঁছে উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং রাজ্যের উন্নয়নের অঙ্গীকারকে সামনে রেখে টিটিএএডিসি-র সর্বস্তরের মানুষ বিজেপির পাশে থাকবে বলে তাদের বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি আরও শক্তিশালী, সমৃদ্ধ ও উন্নয়নমুখী টিটিএএডিসি গড়ে তোলা সম্ভব হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*