আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল || রাজ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে শনিবার আগরতলার গুর্খাবস্তিতে খাদ্য ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপট, বিশেষ করে পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। রাজ্যে পর্যাপ্ত পরিমাণে জ্বালানির মজুত রয়েছে এবং তা সুষ্ঠুভাবে বণ্টনের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।
অধিকারিকরা আরও জানান, পরিস্থিতির উপর নজরদারি জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে কোনওরকম সংকট দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনওরকম বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও আশ্বাস দেওয়া হয়।
এই বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানোর পাশাপাশি অযথা গুজব বা আতঙ্ক এড়ানোর আবেদন জানানো হয়েছে সরকারের তরফে।
