নেতাজি সুভাষ রোডে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান, ২৯০ বোতল সহ আটক ১

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল || গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পূর্ব থানা ও মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির যৌথ উদ্যোগে আগরতলার নেতাজি সুভাষ রোড এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিলাতি মদ উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ২৯০ বোতল বিলাতি মদ সহ এক বিক্রেতাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ উঠছিল, তারই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে আগরতলা পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গোপন খবরের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই চক্রের সঙ্গে যুক্ত অন্যদের খোঁজে তদন্ত চালানো হচ্ছে।
পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*