শ্রমকোড বাতিলের দাবিতে সাব্রুমে সিট্যুর বিক্ষোভ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৬ এপ্রিল || শ্রমকোড বাতিলের দাবিতে এবং নয়ডায় শ্রমিকদের উপর পুলিশের আক্রমণ ও অন্যায় গ্রেপ্তারের প্রতিবাদে সাব্রুমে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিট্যু। সারা ভারতব্যাপী সংগঠনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে সিট্যু অফিসের সম্মুখে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকেরা কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও শ্রমিক বিরোধী পদক্ষেপের তীব্র সমালোচনা করেন। তারা অবিলম্বে শ্রমকোড বাতিল এবং শ্রমিকদের উপর দমনমূলক নীতি বন্ধের দাবি জানান।
এই কর্মসূচিতে উপস্থিত থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলা সিপিএম-এর সাধারণ সম্পাদক তাপস দত্ত। তিনি বলেন, শ্রমিকদের অধিকার খর্ব করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও এলাকাজুড়ে এর প্রভাব লক্ষ করা যায় এবং শ্রমিকদের মধ্যে প্রতিবাদের সুর আরও জোরালো হয়ে ওঠে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*