সাব্রুমে সাফল্যের নজির, মনুবনকুল স্কুলে সিবিএসই দশমে ১০০ শতাংশ পাশ

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৬ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনুবনকুল উচ্চতর মাধ্যমিক ইংরেজি মাধ্যম স্কুল এবছর CBSE-র দশম শ্রেণির পরীক্ষায় ১০০ শতাংশ পাশ করে এক অনন্য সাফল্যের নজির গড়েছে। এই অভাবনীয় ফলাফলে সমগ্র এলাকায় খুশির হাওয়া বইছে।
জানা গেছে, পরীক্ষায় অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
এদিন স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জানান, “ছাত্র-ছাত্রীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের নিষ্ঠা এবং সঠিক দিকনির্দেশনার ফলেই এই অসাধারণ সাফল্য সম্ভব হয়েছে।”
এলাকার বিশিষ্টজনদের মতে, এই ফলাফল শুধু স্কুলের গৌরবই বৃদ্ধি করেনি, বরং সাব্রুম মহকুমার শিক্ষা ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা বহন করছে। ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সকলেই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*