গলায় ফাঁস দিয়ে মহকুমা স্তরের ক্রিকেটারের আত্মহত্যা, চাঞ্চল্য এলাকায়

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৬ এপ্রিল || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা নেতাজি পাড়ায় এক মর্মান্তিক ঘটনায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মহকুমা স্তরের এক ক্রিকেটার। মৃতের নাম বিপ্লব নাথ (২৮)।
জানা যায়, বুধবার রাতে ভাড়া বাড়িতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মৃত বিপ্লব নাথের পিতা কেশব দেবনাথ টিএসআর-এর নায়েক সুবেদার পদে কর্মরত।
ঘটনার খবর পেয়ে সাব্রুম থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে যায়। বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে মৃতের ছোট ভাই প্রীতম নাথ জানান, পারিবারিক অশান্তির জেরেই এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বিপ্লব।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এএসআই চেলাফ্রু মগ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*