ডঃ বি.আর. আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তীতে আগরতলায় আলোচনা চক্র, অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল || ভারতের সংবিধান প্রণেতা ও ভারতরত্ন ডঃ বি.আর. আম্বেদকরের ১৩৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিপুরা সরকারের তপশিলী জাতি কল্যাণ দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন,
“সমতা, ন্যায় ও মানবিক মূল্যবোধের এই পথচলায় সকলে একসাথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করছি।”
ডঃ আম্বেদকরের জীবনাদর্শ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংবিধান রচনায় তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে বক্তারা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ গঠনের আহ্বান জানান।
রাজ্যের তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বৃদ্ধি করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*