স্বচ্ছ নিয়োগে ১১৫ জনের হাতে চাকরিপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৮ মে || রাজ্যে যোগ্য চাকরি প্রত্যাশীদের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোল রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া। রাজস্ব দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং নির্বাচন দপ্তরের অধীনে মোট ১১৫ জন প্রার্থী স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি লাভ করেছেন।
শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নবনিযুক্তদের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী নবনিযুক্ত কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, রাজ্য সরকার স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠান ঘিরে নবনিযুক্তদের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের আবহ। দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন চাকরিপ্রাপ্তরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*