নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগষ্ট ।। শিক্ষাক্ষেত্রে আজকাল কোয়ালিটি এডুকেশানের কথা বার বার উচ্চারিত হয়। কোয়ালিটি এডুকেশানের খুব কাছাকাছি বাংলা হচ্ছে গুনগত মান সম্পন্ন শিক্ষা। শিক্ষাক্ষেত্রে প্রকৃত মহাবিদ্যালয় নিরুপনের ব্যর্থতা জীবনকে ধংশ করে দিতে পারে। এক্ষেত্রে বাধারঘাটস্থিত রামঠাকুর মহাবিদ্যালয় একেবারেই ব্যতিক্রম। রামঠাকুর মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের গুনগত মান সম্পন্ন শিক্ষা দেয়ার পাশাপাশি বিভিন্ন জনহিতৈষী কর্মকান্ডের আয়োজনও করে থাকে। বৃহস্পতিবার, রামঠাকুর মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ, NSS এবং NCC-র উদ্যোগে সেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে জীবনের লড়াইয়ে মৃত্যু পথযাত্রী মানুষের জন্য মানবতার দৃষ্টান্ত রেখেছে। রক্তদান শিবিরে রামঠাকুর মহাবিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকারা, ছাত্রছাত্রী মিলে প্রায় ৫০ জন রক্তদান করেছেন বলে জানা গেছে। এই সেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, রামঠাকুর মহাবিদ্যালয়ের অধ্যাপক দেবব্রত গোস্বামী সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।
