গোপল সিং, খোয়াই, ১৬ জুন || সীমান্তে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার, নাকা পয়েন্টের কার্যকারিতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ। চিনিবাগান পুলিশ নাকা পয়েন্ট অতিক্রম করে কীভাবে এত বড় চালান সীমান্তবর্তী এলাকায় পৌঁছাল, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র জল্পনা ও ক্ষোভ তৈরি হয়েছে।
