বিধায়ক রঞ্জিত দেববর্মার পৌরহিত্যে বিধানসভার ‘অ্যাসুরেন্স কমিটি’-র গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত, ১২ই আগস্ট গণ্ডাতুইসা পরিদর্শনের সিদ্ধান্ত

গোপল সিং, খোয়াই, ১৬ জুলাই || ত্রিপুরা বিধানসভার ‘কমিটি অন গভর্নমেন্ট অ্যাসুরেন্সেস’ বা সরকারি প্রতিশ্রুতি সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক মঙ্গলবার বিধানসভা ভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাসের বাস্তবায়ন এবং তার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিনের এই উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক রঞ্জিত দেববর্মা। মূলত সরকারের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলির অগ্রগতি খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

কমিটির সভাপতি বিধায়ক রঞ্জিত দেববর্মার পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, পাঠানলাল জমাতিয়া, নয়ন সরকার, স্বপ্না দেববর্মা সহ অন্যান্য বিধাকরা। এদিনের বৈঠকের অন্যতম বড় সিদ্ধান্ত হিসেবে স্থির হয়েছে যে, আগামী ১২ই আগস্ট কমিটির একটি প্রতিনিধি দল গণ্ডাতুইসা এলাকার বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিদর্শনে যাবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*