সাব্রুমে ৬৫তম সুব্রত মুখার্জি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ব্লক ভিত্তিক সিলেকশন মিটের শুভ সূচনা

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৭ জুলাই || শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৬৫তম সুব্রত মুখার্জি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সাব্রুম ব্লক ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬। আজ সকাল ঠিক ১০টায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাব্রুমের এসডিএম (SDM) সুমন রক্ষিত। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান দীপক দাস, সাব্রুম মহকুমা স্পোর্টস অফিসার জিমি দেববর্মা এবং রূপাইছড়ির বিদ্যালয় পরিদর্শক জেনং মগ।
মূলত অনূর্ধ্ব-১৫ বালক, অনূর্ধ্ব-১৭ বালক এবং অনূর্ধ্ব-১৭ বালিকা—এই তিনটি বিভাগে খেলোয়াড় বাছাইয়ের জন্য ‘সিলেকশন মিট’ অনুষ্ঠিত হয়।দল এই টুর্নামেন্টে সাতচাঁদ ব্লক, রূপাইছড়ি ব্লক এবং সাব্রুম নগর পঞ্চায়েতের এলাকা মিলিয়ে সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করেছে: এই ব্লক ভিত্তিক প্রতিযোগিতা থেকে পারদর্শী বালক ও বালিকা ফুটবলারদের বাছাই করে পরবর্তী পর্যায়ের জন্য দল গঠন করা হবে।টুর্নামেন্টের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাব্রুম মহকুমা স্পোর্টস অফিসার জিমি দেববর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এবং তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করেন। মাঠজুড়ে আজ ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*