ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা, গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই || ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন রাজ্য কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। দলের রাজ্য সভাপতি অভিষেক দেবরায় এক সাংগঠনিক নির্দেশে এই কমিটির নাম ঘোষণা করেন। জাতীয় সভাপতি নিতিন নাবিন-এর অনুমোদন ও জাতীয় নেতৃত্বের সঙ্গে পরামর্শক্রমে এই নিয়োগ কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন তপস ভট্টাচার্য, অমিত রক্ষিত, রতন ঘোষ, উত্তরা দেববর্মা, তপস মজুমদার এবং অজন্তা ভট্টাচার্যী। সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ভগবান চন্দ্র দাস, বিপিন দেববর্মা ও চন্দন দেবনাথ।
এছাড়া সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ভূমিকা নন্দ রিয়াং, কমল দে, নবদল বণিক, মিমি মজুমদার, মালিনা দেবনাথ এবং রথীন্দ্র জমাতিয়া। কোষাধ্যক্ষ করা হয়েছে নগাধিরাজ দত্তকে, যুগ্ম কোষাধ্যক্ষ এম. কে. নাথ এবং অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মিহির সরকার।
দলের বিভিন্ন মোর্চার নতুন রাজ্য সভাপতিদের নামও ঘোষণা করা হয়েছে। যুব মোর্চার সভাপতি হয়েছেন অরিন্দম দেব, মহিলা মোর্চায় মৌসুমি দাস, এসটি মোর্চায় অভিজিৎ দেববর্মা, এসসি মোর্চায় বাপি দাস, ওবিসি মোর্চায় সুকান্ত ঘোষ, কিষাণ মোর্চায় প্রদীপ বরণ রায় এবং সংখ্যালঘু মোর্চায় মো. বিল্লাল মিয়া দায়িত্ব পেয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে একাধিক রদবদলের পাশাপাশি নতুন মুখদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে বিজেপির সাংগঠনিক কাজে নতুন গতি আসবে বলে অভিমত সকলের।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*