কমলপুর প্রতিনিধি, ২৮ সেপ্টেম্বর ।। মাঝখানে শুধু বাকী এক-দুইটা দিন, সর্বত্র দশভূজার বন্দনার আয়োজনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। কমলপুর শহরের বড় বাজেটের পূজো যারা করছে সেই সমস্ত ক্লাবের মধ্যে সালেমা যুব সংস্থার বিশাল আকারের পেন্ডেল থেকে শুরু করে রাস্তায় অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের বৈদ্যুতিক আলোর বন্যায় কমলপুর শহরকে ভাসিয়ে দিতে বড় অঙ্কের টাকা খরচ করছেন।
