দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ।। রাজনীতির অঙ্গনে যে কোনো রাজনৈতিক দলের থাকে বিভিন্ন শাখা সংগঠন, তেমনি এক সংগটন DYFI। বামপন্থী ভাবাদর্শে বিশ্বাশী DYFI ভারতে বিশেষ করে যুব মানসে বামপন্থী ভাবাদর্শ প্রচার থেকে শুরু করে দেশের বিভিন্ন সমতা নিয়ে DYFI আন্দোলন ও সংগ্রামে অংশ নিয়ে থাকে। ৭ই ফেব্রুয়ারী থেকে ১৪ই ফেব্রুয়ারী গোটা রাজ্যে DYFI-র সভ্যপদ গ্রহন অভিযান কর্মসূচী পালিত হবে। এই কর্মসূচী পালনে DYFI যুব সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি করার প্রয়াস মূলতঃ দলকে মজবুত করা।
