নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর ।। সীমান্ত উপদ্রব মুক্ত রাখতে বেড়া দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। কিছু এলাকা এখনো উন্মুক্ত রয়েছে, তবে সীমান্তের সতর্ক প্রহরা আর বেড়ার ফাঁক গলে প্রায়ই চুরি পর্ব হচ্ছে শহরে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশী হানায় রূপন সরকার ও রতন সরকার নামে দুই বাংলাদেশী এবং সুমন সরকার নামে এক স্থানীয় চোরকে আটক করে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ চোরের কাছ থেকে TR01N5997 নম্বরের একটি বাইক উদ্ধার করে। জানাযায়, এই বাইকটি অষ্টমী পূজোর দিন মহারাজ গঞ্জ বাজার থেকে চুরি করেছিল তারা।
