নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷৷ ভগবান বুদ্ধের জন্মদিন উপলক্ষে ১০ই মে বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপিত হবে। বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের রাজ্যপাল তথাগত রায় এবং রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মূখ্যমন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় ত্রিপুরাবাসী, বিশেষ করে বৌদ্ধধর্মাবলম্বী ও অনুরাগীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের রাজ্যপাল এক শুভেচ্ছা বার্তায় বলেন, বুদ্ধ পূর্ণিমা শুধু ভারতে নয় বিশ্বের নেক দেশেই পালিত হয়ে আসছে। তিনি আগামী দিনগুলিতে রাজ্যবাসীর জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেন।বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে মূখ্যমন্ত্রী ও রাজ্যপালের শুভেচ্ছা বার্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷৷ ভগবান বুদ্ধের জন্মদিন উপলক্ষে ১০ই মে বুদ্ধ পূর্ণিমা উৎসব উদযাপিত হবে। বুদ্ধ জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের রাজ্যপাল তথাগত রায় এবং রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মূখ্যমন্ত্রী এক শুভেচ্ছা বার্তায় ত্রিপুরাবাসী, বিশেষ করে বৌদ্ধধর্মাবলম্বী ও অনুরাগীদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের রাজ্যপাল এক শুভেচ্ছা বার্তায় বলেন, বুদ্ধ পূর্ণিমা শুধু ভারতে নয় বিশ্বের নেক দেশেই পালিত হয়ে আসছে। তিনি আগামী দিনগুলিতে রাজ্যবাসীর জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করেন।