
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ মে ৷৷ সাব্রুম মহকুমার অন্তর্গত হার্বাতলি এ ডি সি ভিলেজের চিতাবাড়িতে সিমান্ত রক্ষীবাহিনীর গুলিতে নিহত সুরলক্ষ্মী ত্রিপুরা, পদ্ম কুমার ত্রিপুরা এবং মীন কুমার ত্রিপুরার পরিবার পরিজনদের ২ লক্ষ টাকা করে এবং আহত জীবন কুমার ত্রিপুরা ও শ্যাম কুমার ত্রিপুরাকে ২০ হাজার টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়। মনুঘাট কমিউনিটিহলে সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্যে সাংসদ জীতেন্দ্র চৌধুরী, বিধায়ক বাসুদেব মজুমদার ও রীতা কর (মজুমদার) ও দক্ষিণ জেলার জেলা শাসক সি কে জমাতিয়া রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত এবং আহতদের পরিজনদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন।
