কর্মী সমর্থকদের বুথ লেভেলে কাজ করে যাওয়ার আহ্বান মুকুল রায়ের

TMCগোপাল সিং, খোয়াই, ২৭ মে ৷৷ খোয়াই জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শনিবার খোয়াই সুভাষপার্কস্থিত ময়ূর কলাকেন্দ্রে কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান বক্তা হসাবে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ মুকুল রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, দীপক মজুমদার সহ অন্যান্যরা। দ্বিধাগ্রস্ত দলীয় কর্মীদের অক্সিজেন দিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি সহ রাজ্য নেতৃত্বরা। তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ মুকুল রায় বলেন, আমরা ৩৪ বছর লড়াই আন্দোলন ও রক্তের বিনিময়ে বামফ্রন্টকে হারিয়েছি। এবার ত্রিপুরায়ও সুবর্ণ সুযোগ রয়েছে বামফ্রন্টকে হারানোর জন্য। শ্রী রায়, দলীয় কর্মী সমর্থকদের বুথ লেভেলে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানান। কর্মী সন্মেলনের পর তৃণমূল কংগ্রেসের একটি মিছিল সংগঠিত করে শহরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*