আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ৷৷ রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্মচারী বিনোদন সংস্থার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে রবীন্দ্র-নজরুল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রবীন্দ্র-নজরুল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এম এল দে, অধিকর্তা এম কে নাথ, কর্মচারী বিনোদন সংস্থার সম্পাদক জয়শঙ্কর শর্মা। অনুষ্ঠানে ভাষন রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রবীন্দ্র-নজরুল চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করা যায়। আর্য, অনার্যের নামে বর্তমানে মানুষকে ভাগ করার যে অপপ্রয়াস চলছে তার বিরুদ্ধে লড়াইয়ে এই মনীষীরাই আমাদের পথ দেখিয়ে গেছেন। তাই বৈচিত্রের মধ্যে ঐক্যবদ্ধ ভারতের চিত্র অটুট রাখার জন্য রবীন্দ্র-নজরুল চর্চা আরও বেশি করে করা প্রয়োজন।বৈচিত্রের মধ্যে ঐক্যবদ্ধ ভারতের চিত্র অটুট রাখার জন্য রবীন্দ্র-নজরুল চর্চার প্রয়োজন – তথ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ জুন ৷৷ রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর কর্মচারী বিনোদন সংস্থার উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে রবীন্দ্র-নজরুল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রবীন্দ্র-নজরুল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এম এল দে, অধিকর্তা এম কে নাথ, কর্মচারী বিনোদন সংস্থার সম্পাদক জয়শঙ্কর শর্মা। অনুষ্ঠানে ভাষন রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রবীন্দ্র-নজরুল চর্চার মাধ্যমে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই করা যায়। আর্য, অনার্যের নামে বর্তমানে মানুষকে ভাগ করার যে অপপ্রয়াস চলছে তার বিরুদ্ধে লড়াইয়ে এই মনীষীরাই আমাদের পথ দেখিয়ে গেছেন। তাই বৈচিত্রের মধ্যে ঐক্যবদ্ধ ভারতের চিত্র অটুট রাখার জন্য রবীন্দ্র-নজরুল চর্চা আরও বেশি করে করা প্রয়োজন।