দল থেকে পদত্যাগ করলেন রাজ্য তৃণমূলের ৬ বিধায়ক, বিজেপি’র বৈঠকে যোগ দিতে অসম যাচ্ছেন বৃহস্পতিবার

tmcআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ৷৷ আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক মীরাকে নয়, এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সি পি আই (এম) সমর্থন করছে, এমন কাউকে ভোট দিতে পারবেন না বলে জানিয়ে দেয় বিধায়ক সুদীপ রায় বর্মন। যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ জুলাইয়ের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী মীরা কুমারকে সমর্থন জানাবেন। সম্প্রতি এই ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজ্যের এই ৬ বিধায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাফ জানিয়ে দেয়, এখন থেকে এই বিধায়কদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক থাকছে না। ওঁরা আমাদের দলের কেউ নন।
বুধবার রাজ্য তৃণমূল কংগ্রেসের ৬ বিধায়ক তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের পদত্যাগ পত্র পাঠিয়ে দেয় বলে জানা যায়। দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অসমের গৌহাটিতে যাচ্ছেন এই ৬ বিধায়ক। সেখানে বিজেপি’র কেন্দ্রীয় কমিটির সঙ্গে তাঁরা বৈঠক করবেন বলে জানা যায়। উল্লেখ্য, সম্প্রতি অসমের শীর্ষ বিজেপি নেতা তথা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যিনি আবার গত বছর উত্তরপূর্বের কয়েকটি দলকে সঙ্গে নিয়ে বিজেপির গঠন করা নর্থইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আহ্বায়কও, প্রকাশ্যেই ত্রিপুরায় ৬ তৃণমূল বিধায়ককে আবেদন করেন, তাঁরা যাতে কোবিন্দকে ভোট দেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*