গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই ৷৷ ভারতের স্বাধীনতার পরপরই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু এর হাত ধরে ‘চিল্ড্রেন ফ্লিম সোসাইটি’ গঠিত হয়। নেহেরু’র শিশুদের প্রতি আকর্ষণই এর মূল কারন। এই সোসাইটি আজ ভারতীয় শিশু চলচিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছে। বিখ্যাত পরিচালক মৃণাল সেন থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, পঙ্কজ আদবানী চিলড্রেন ফ্লিম সোসাইটির জন্য সিনেমা তৈরী করেছেন। সোসাইটির বর্তমান চেয়ারপার্সন মুকেশ খান্না। যিনি ইন্ডিয়ান সুপার হিরো হয়েছেন ‘শক্তিমান’ করে। ১৯৫৫ সাল থেকে ‘চিল্ড্রেন ফ্লিম সোসাইটি’ ধারাবাহিক ভাবে শিশুদের জন্য নির্মিত চলচিত্রের বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যে কাজ করে চলছে। সেই লক্ষ্যকে সামনে রেখে গোটা উত্তর-পূর্বাঞ্চলে দু’মাস ব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হলে। শিশুদের এই চলচিত্রের প্রতি আকর্ষণ বাড়াতে মুম্বাইস্থিত ‘চিল্ড্রেন ফ্লিম সোসাইটি’-র উদ্যোগে এবং ‘দিনে দরবার’ এর ব্যবস্থাপনায় খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় চলচিত্র সোসাইটির কো-অর্ডিনেটর, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সোহেল প্রধান।ইন্ডিয়ান চাইল্ড ফ্লিম সোসাইটির উদ্যোগে শিশু চলচিত্র কর্মশালা খোয়াইয়ে
গোপাল সিং, খোয়াই, ২৪ জুলাই ৷৷ ভারতের স্বাধীনতার পরপরই ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু এর হাত ধরে ‘চিল্ড্রেন ফ্লিম সোসাইটি’ গঠিত হয়। নেহেরু’র শিশুদের প্রতি আকর্ষণই এর মূল কারন। এই সোসাইটি আজ ভারতীয় শিশু চলচিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছে। বিখ্যাত পরিচালক মৃণাল সেন থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, পঙ্কজ আদবানী চিলড্রেন ফ্লিম সোসাইটির জন্য সিনেমা তৈরী করেছেন। সোসাইটির বর্তমান চেয়ারপার্সন মুকেশ খান্না। যিনি ইন্ডিয়ান সুপার হিরো হয়েছেন ‘শক্তিমান’ করে। ১৯৫৫ সাল থেকে ‘চিল্ড্রেন ফ্লিম সোসাইটি’ ধারাবাহিক ভাবে শিশুদের জন্য নির্মিত চলচিত্রের বিশ্বব্যাপী প্রচারের লক্ষ্যে কাজ করে চলছে। সেই লক্ষ্যকে সামনে রেখে গোটা উত্তর-পূর্বাঞ্চলে দু’মাস ব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বি আর সি হলে। শিশুদের এই চলচিত্রের প্রতি আকর্ষণ বাড়াতে মুম্বাইস্থিত ‘চিল্ড্রেন ফ্লিম সোসাইটি’-র উদ্যোগে এবং ‘দিনে দরবার’ এর ব্যবস্থাপনায় খোয়াই জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন ভারতীয় চলচিত্র সোসাইটির কো-অর্ডিনেটর, প্রোজেক্ট কো-অর্ডিনেটর সোহেল প্রধান।